আজ | |
| Login
School Header Image
নিউজ:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এঁর মৃত্যুতে রাষ্টীয় শোক পালনের প্রজ্ঞাপন, ০৩ (তিন) দিনের রাষ্ট্রীয় শোক পালন সংক্রান্ত ও নির্বাহী আদেশে ০১ (এক) দিনের সরকারি ছুটি সংক্রান্ত।

অধ্যক্ষ মহোদয়ের বাণী

Mathbaria Govt College

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ বান্ধবপাড়া ছালেহিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাটি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে মঠবাড়িয়ার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্ধবপাড়া ছালেহিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাটি কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শুরু করেছে। অত্র মাদ্রাসার কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন। বান্ধবপাড়া ছালেহিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ওয়েবসাইট খুলে সরকারের ডিজিলাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে ও সেবার মান উন্নত হবে এবং দুর্ণীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়াও এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরণ সম্ভব হবে। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধিমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাদ্রাসায় যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে সকল বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারি ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে, বান্ধবপাড়া ছালেহিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।


অধ্যক্ষ কর্নার

অধ্যক্ষ কর্নার

মোঃ দেলোয়ার হোসাইন
অধ্যক্ষ
মোবাইলঃ ০১৩০৯-১০২৭৭৮

ফেইসবুক পেজ

ভিজিটর কাউন্টার

059552
Users Today : 78
Users Yesterday : 124
This Year : 32845
Total Users : 59552
Views Today : 500
Total views : 286463
Who's Online : 1
Top